ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বিয়ে করতে এসে কারাগারে ভুয়া এএসপি

    বিয়ে করতে এসে কারাগারে ভুয়া এএসপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ফুলপুরে এএসপি পরিচয়ে বিয়ে করতে এসে অবশেষে কারাগারে ঠাঁয় হয়েছে সোলাইমান কবির (৩৫) নামে এক যুবকের।  

    সোলাইমান কবির শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার বাসিন্দা।

    তিনি স্থানীয় শাহজাহান মিয়ার ছেলে।  

    মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামাম প্রতারক সোলাইমান কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে সোলায়মান কবিরকে আটক করা হয়।

    ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত কলেছেন।

    তিনি বলেন, প্রতারক সোলাইমান কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

    ওসি আরও জানান, সোলাইমান কবিরের ফুলপুরের অনার্স পড়ুয়া এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। সোলাইমান নিজেকে ৪০তম বিসিএসর এএসপি পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। পরে ওই তরুণী সোলাইমানকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে বলেন। পরে সোলাইমান ওই তরুণীর বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন।

    এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে তরুণীর বাবা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সোলাইমান প্রতারণার কথা স্বীকার করে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ