ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের ৬ জঙ্গি সংগঠন

    ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের ৬ জঙ্গি সংগঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপপ্রচার রোধে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় চার হাজার জঙ্গি সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এই তালিকায় বাংলাদেশের এক ব্যক্তি ও ছয় জঙ্গি সংগঠনের নাম রয়েছে। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট ফেসবুকের গোপন এ তালিকা প্রকাশ করেছে।

    তালিকাভুক্ত ছয় বাংলাদেশি সংগঠন হলো- আল মুরসালাত মিডিয়া, ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাত উল-জিহাদ-ই-ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াত উল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি ) এবং সাহাম আল-হিন্দ মিডিয়া।

    ফেসবুকের তালিকায় বিপজ্জনক হিসেবে চিহ্নিত ব্যক্তির নাম তরিকুল ইসলাম। তার সঙ্গে জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সম্পর্ক আছে।

    এছাড়া জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সাহাম আল-হিন্দ মিডিয়ার এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে আল মুরসালাত মিডিয়ার।

    ফেসবুকের এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, রাজনীতিক, এমনকি মৃত ঐতিহাসিক ব্যক্তিও। এসব ব্যক্তি সংগঠনকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে।

    যারা এসব তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠন নিয়ে আলোচনা করেন তাদেরকেও শাস্তির আওতায় আনে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানায়, যারা জঙ্গি সংগঠনগুলোর মতো মারাত্মক ক্ষতিকর কাজ করতে পারেন তাদেরকে প্রথম স্তরে, যারা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মতো সহিংস তাদেরকে দ্বিতীয় স্তরে এবং যারা ফেসবুকের বিদ্বেষমূলক বক্তব্য এবং বিপজ্জনক সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে তাদেরকে তৃতীয় স্তরের শাস্তির আওতায় আনা হয়। তাই বাংলাদেশের যেসব জঙ্গি সংগঠন ও ব্যক্তির নাম তালিকায় আছে, তাদের নিয়ে আলোচনা করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে ব্যবহারকারীদের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ