ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • হেলিকপ্টারে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন মুফতি লুৎফর রহমান

    হেলিকপ্টারে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন মুফতি লুৎফর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের অভয়নগরে হেলিকপ্টারে গিয়ে ৩৩ বছরের এক নারীকে বিয়ে করেছেন মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৬)।

    সোমবার দুপুরে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বিয়ে করেন তিনি। হেলিকপ্টারে বিয়ে করতে আসায় বর দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।

    বিয়ে করতে আসা বর যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মুফতি লুৎফর রহমান ফারুকী। তিনি যশোর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক এবং আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান। আর কনে দীঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপি। তার দুইটি ছেলেসন্তান রয়েছে। বর মুফতি লুৎফর রহমান ফারুকীর প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

    মুফতি লুৎফর রহমান ফারুকী জানান, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। অভয়নগরের দীঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। আমি খুবই ব্যস্ত মানুষ। সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছি। পারিবারিক সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ