ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • প্রেমিককে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার ১

    প্রেমিককে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে প্রেমের বিরোধের জেরে প্রেমিক হাবিবুল বাশার জয়কে চলন্ত বাসের জানালা দিয়ে ফেলে হত্যার এক বছর পর জড়িত তানহা জুবায়ের (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার বিকেলে গাজীপুর আদালতে স্বীকারাক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এর আগে ১০ অক্টোবর ঢাকার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, জুবায়েরকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার আশুলিয়ার কবিরপুরের দশম শ্রেণির ছাত্রী নিলুফা ইয়াসমিন ঝুমুরের সঙ্গে কলেজছাত্র একই এলাকার হাবিবুল বাশার জয়ের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে ঝুমুর পার্শ্ববর্তী কালিয়াকৈরের জাঙ্গালিয়াপাড়ার সজিব হোসেন (২৪) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এড়িয়ে চলাসহ জয়ের সঙ্গে খারাপ আচরণ শুরু করে ঝুমুর। বিষয়টি মেনে নিতে পারেনি জয়। তিনি সজিবকে ছেড়ে তার কাছে ফিরে আসার অনুরোধ জানাতে থাকে। ঝুমুর নতুন প্রেমিক সজিবকে ঘটনাটি জানায়। সজিব তার বন্ধুদের নিয়ে জয়কে মারধর করে শায়েস্তার পরিকল্পনা করে।

    পরিকল্পনা অনুযায়ী গত বছরের ১১ সেপ্টেম্বর সজিব বন্ধুদের নিয়ে বাড়ইপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি বাসে উঠে। কবিরপুর থেকে একই বাসে উঠে ঝুমুর। পিছন পিছন জয়ও একই বাসে উঠে। বাসে উঠে ঝুমুর সজীবের কাঁধে মাথা রেখে বসে। জয় তাদের সামনে বসে এবং কাধে মাথা দেয়ার প্রতিবাদ করে। এ সময় বাসে ৩-৪জন যাত্রী ছিল। সজিব বন্ধুদের নিয়ে মারধর করে জানালা দিয়ে চলন্ত বাস থেকে জয়কে নবী নগর সড়কের গাজীপুরের কাশিমপুর থানার তেতুঁইবাড়ী এলাকায় ফেলে দেয়। পথচারীরা জয়কে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মারা যান জয়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ