ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পিরোজপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২

    পিরোজপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব (৪০) ও অটোচালক রাকিব (১৭)।

    রাজিব পিরোজপুর শহরের টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা কাজী মুজিবুর রহমানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে রাজিব তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন।

    এ সময় নাজিরপুরের কবিরাজ বাড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনিসহ তার স্ত্রী-পুত্র ও অটোচালক গুরুতর আহত হন।

    সন্ধ্যায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজিবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর অটোচালক রাকিবের মৃত্যু হয়।

    নিহত রাজিবের স্ত্রী ও পুত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।    

    নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকে অভিযান চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ