ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • চাঁদপুরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে

     চাঁদপুরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে
    চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি লঞ্চ/ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে।

    নিহতরা হলেন- ভোলা জেলার লালমোহন থানার সিরাজুল ব্যাপারীর ছেলে ৩৮ বছর বয়সী আব্দুল গণি, একই এলাকার মো. কালুর ছেলে ৪৫ বছর বয়সী মো. সাজু, মিলন মিয়ার স্ত্রী ও মোক্তার হোসেনের মেয়ে ৩৫ বছর বয়সী রিনা এবং চরফ্যাশন থানার আমির হোসেনের ছেলে ৬০ বছর বয়সী মো. হানিফ।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নৌ-পুলিশ জানায়, সংঘর্ষে গুরুতর আহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই লঞ্চের ভেতর মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মোহনপুর এলাকায় মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত দুটি লঞ্চ ও নিহত দুজনের লাশ ঢাকার সদরঘাটে রয়েছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এসব তথ্য জানান।

    তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

    এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ