ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • তারেক রহমানের আগমন

    জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধে বিজিবি মোতায়েন

    জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধে বিজিবি মোতায়েন
    জিয়া উদ্যানে নিয়োজিত বিজিবির সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।

    দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

    বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক।

    দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান বিমানবন্দরের সামনে থেকে লাল-সবুজ বাসে ওঠেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন।

    বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

    রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এরপর লাল-সবুজ বাসে চড়ে গাড়িবহর নিয়ে গুলশানের উদ্দেশ্যে রওয়ানা করেন। গুলশানের বাসায় পৌঁছান রাত ৮টা ২৫ মিনিটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ