ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় যুবকের ৬ দিনের রিমান্ড

    পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় যুবকের ৬ দিনের রিমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতু এলাকা থেকে আটক হওয়া ভারতীয় যুবক উপেন্দ্র বিহারের ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।
    বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন।

    পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতটির বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব ৬ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

    জামাল হোসেন জানান, উপেন্দ্র বিহার ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন। পাগলবেশ অবস্থায় পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কন্সট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনী তাকে আটক করে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে লোহজং পুলিশকে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের ভিসা বা পাসপোর্ট কিছুই দেখাতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বুধবার আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ