ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু
  • ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিশুকে বিয়ে ছাত্রলীগ নেতার!

    ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিশুকে বিয়ে ছাত্রলীগ নেতার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ মামলা থেকে রক্ষা পেয়ে এবার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আবু সুফিয়ান সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    তিনি উপজেলার ৮নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আবুল বাসারের ছেলে।
    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে কোর্ট এফিডেভিট করে বিয়ে করেন সুফিয়ান।

    স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সুফিয়ান একই বাড়ির তার দূর সম্পর্কের আত্মীয় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

    চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী জানান, ভিকটিম এবং অভিযুক্ত ছেলে আত্মীয় হয়। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে তারা কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে। আবু সুফিয়ান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলেও নিশ্চিত করেছেন তিনি।

    তিনি বলেন, 'ভুক্তভোগী শিশুর বাবা-মা অভিযোগ করে গত মঙ্গলবার রাতে সুফিয়ান তাদের মেয়েকে ধর্ষণ করে। আমি মৌখিকভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হককে ফোনে অভিযোগের বিষয়টি অবহিত করি। ওসি আমাকে জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় পাঠিয়ে দেন। আমি সর্বাত্মক আইনগত প্রদক্ষেপ গ্রহণ করব।'

    অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একাধিকবার মো. আবু সুফিয়ানের ফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোন ব্যস্ত পাওয়া যায়।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, একটা বাল্য বিয়ে হচ্ছে বলে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ছেলে পক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আর থানায় আসেনি এবং কোনো লিখিত অভিযোগও করেনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ