ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ট্রাকের চাকা থেকে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার 

    ট্রাকের চাকা থেকে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট ট্রাকের চাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শহীদ ফিরোজ চত্বর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করে পুলিশ। ট্রাকটির অতিরিক্ত চাকার ভেতরে এসব হেরোইন লুকানো ছিল।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে ফিরোজ চত্বর এলাকায় একটি খালি মিনি ট্রাক মহাসড়কের পাশে হেরোইন নিয়ে দাঁড়িয়ে ছিল, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ট্রাকটির অতিরিক্ত টায়ারের ভেতর থেকে তিনটি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসব হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ সময় সেখানে ট্রাকচালক ও তাঁর সহকারী ছিলেন না।

    পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক বা তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাকের পেছনে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরও ভুয়া। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ