ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালো বিটিআরসি

    মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালো বিটিআরসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে হঠাৎ করেই দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। রাত থেকেই মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

    তাৎক্ষণিক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোন কোন বিবৃতি দেয়া না হলেও আজ শুক্রবার সকালে মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    বিটিআরসি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

    এরআগে হঠাৎ করেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের খবর পাওয়ার যায়। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

    বিষয়টি নিয়ে বাংলালিংকের কল সেন্টারে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন বলে জানায়।
     
    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ