ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিকেল নাগাদ চালু হতে পারে মোবাইল ইন্টারনেট সেবা

    বিকেল নাগাদ চালু হতে পারে মোবাইল ইন্টারনেট সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোর থেকেই বন্ধ রয়েছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। সকালে ঘুম থেকে উঠেই বিপাকে পড়েছেন নেটিজেনরা। অনেকেই মোবাইল ফোন রিস্টার্টও দিয়েছেন বেশ কয়েকবার। অনেকে ভেবেছেন সাধের ফোনটাই হয়তো নষ্ট হয়ে গেল!

    তবে ঠিক কী কারণে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে এ নিয়ে সঠিক তথ্য জানাতে পারেননি কেউই। এ সেবা বন্ধের কোন কারণ জানায় নি মোবাইল অপারেটররা। গ্রাহকদের ফোনে মেসেজ দিয়ে কোন কোন অপারেটর জানিয়েছেন, সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে।

    তবে কারণ জানা না গেলেও জানা গেল কখন ঠিক হতে পারে মোবাইলে ইন্টারনেট সেবা। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম গণমাধ্যমকে জানান, আজকের মধ্যেই বা বিকেল নাগাদ ইন্টারনেট সেবা ঠিক হতে পারে।

    তিনি বলেন, বিভিন্ন মোবাইল অপারেটরের সাথে ডাটা নেটওয়ার্কিং নিয়ে কাজ চলছে। আশা করি আজকের দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। আজ সকাল থেকেই এই কাজগুলো চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ