ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১ নিখোঁজ

     প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১  নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পদ্মা নদীতে নৌকাডুবিতে শুভ রায় (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।

     
    শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ যুবক ঈশ্বরদী পৌর এলাকা কর্মকারপাড়া নুরমহল্লা এলাকার বাবলু রায়ের ছেলে।

    ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ‘সাঁড়াঘাটে’ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দু’টি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় দেবী প্রতিমা বিসর্জন করতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। নৌকায় নাচ, গান, সিঁদুর খেলা করতে গিয়ে দু’টি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে গেলে অন্যরা সাঁতারে নদীর পাড়ে উঠলেও শুভ রায় নদীর স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয় ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।  

    খবর পেয়ে ঘটনাস্থল আসেন ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা। দীর্ঘ আটঘণ্টা চেষ্টা করেও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শুভকে খুঁজে পাননি।  

    ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,পাবনা জেলায় কোনো ডুবুরি না থাকায় রাজশাহী থেকে ডুবুরি এনে উদ্ধারকাজ শুরু হয়। শুক্রবার গভীর রাতে বৃষ্টি ও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজ বন্ধ থাকে। শনিবার (১৬ অক্টোবর) সকালে আবার উদ্ধারকাজ শুরু হবে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ