ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দুই বাসের প্রতিযোগিতাই কেড়েছে ৭ প্রাণ

     দুই বাসের প্রতিযোগিতাই কেড়েছে ৭ প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই বাসের প্রতিযোগিতার কারণেই ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন সাত বাসযাত্রী এবং আহত হয়েছেন আরও ১০ জন।

    শনিবার (১৬ অক্টোবর) রাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এসব তথ্য জানান।

    এর আগে বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫) ও ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার তাইজুদ্দিন মন্ডলের স্ত্রী হেলেনা আক্তার (৫০)। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

    ওসি মাঈন উদ্দিন বলেন, প্রতিযোগিতা করে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে চাইলে দাঁড়িয়ে থাকা সোনাই পরিবহনের একটি বিকল ট্রাকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি সেপার এম এ পরিবহনের। এ বাসটি শেরপুরগামী ছিল। তবে অন্য প্রতিযোগী বাসের নাম জানা যায়নি।

    তিনি আরও বলেন, ঘটনাস্থলে পাঁচজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের চারজনই একই পরিবারের।

    দাঁড়িয়ে থাকা ট্রাকচালক মো. ইয়াসিন আলী বলেন, ট্রাকে পাথর নিয়ে ময়মনসিংহ আসছিলাম। চেলেরঘাট এলাকায় আসলে আমার ট্রাকের ডান পাশের সামনের চাকা ফেটে যায়। ট্রাকটি সড়কের ডান পাশে রেখে সতর্ক সংকেত হিসেবে গাছের ডাল টানিয়ে দেই। পরে আমার সহকারীকে শম্ভুগঞ্জ থেকে নতুন চাকা আনতে পাঠাই। এর কিছুক্ষণ পর শেরপুরগামী দুটি বাস প্রতিযোগিতা করে পেছন দিক থেকে আসতে থাকে। এ সময় একটি বাস অন্যটিকে ওভারটেক করতে গেলে আমার ট্রাকে ধাক্কা খায়।

    তার দাবি, মহাসড়কে থাকা সিসিটিভির ফুটেজ দেখলেই দুর্ঘটনার বিষয়ে সব জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ