ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা

    বাড়বে বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীব্র গরমে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন কয়েক দিন ধরে। আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। সন্ধ্যার এক পসলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী দুই দিন বৃষ্টি আরও বাড়তে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে।

    শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, বড় ধরনের বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এখনো নেই। তবে আগামী দুই দিন বৃষ্টি বাড়তে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারি ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ