ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ক্লিন ফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা

    ক্লিন ফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ক্লিন ফিড পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।

    অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

    কিন্তু ক্লিন ফিড দেয়- এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয়। পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করেন পরিবেশকরা। এবার জি বাংলাও বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ‘পরীক্ষামূলক’ সম্প্রচারে ফিরল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শকরা জানান, তারা দুই সপ্তাহ পর টেলিভিশনে জি বাংলার অনুষ্ঠান দেখতে পারছেন।

    ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ