ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • একসাথে বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

    একসাথে বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এদের মধ্যে স্বামী রজিব তালুকদারের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্ত্রী লাইজু বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এর আগে, শুক্রবার (১৫ অক্টোবর) রাতে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রজিব তালুকদার ওই গ্রামের খলিল তালুকদারের ছেলে।

    জানা গেছে, রজিবের সঙ্গে লাইজুর দীর্ঘদিন ধরে দাম্পত্য এবং পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে রজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী লাইজুও পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

    রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা বিষপান করে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ