ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াবা কারবারি গ্রেফতার

      তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াবা কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।
     
    গ্রেফতারকৃত লোকমান হোসেন (৫৩) উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চৌপল্লী গ্রামের তলব সেন বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে।

    রোববার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে,  শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের তলব সেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

    সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার রাত পৌনে ৯টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদক কারবারি লোকমানকে তার বসত বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১হাজার ৫০ পিস ইয়াবা ও নগদ পাঁচ হাজার নয়শত টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেগমগঞ্জ ও চন্দ্রগঞ্জ সীমান্ত এলাকায় যুব সমাজের মধ্যে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এ ছাড়াও সে মারামারিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে এলাকার ত্রাস ও মূর্তিমান আতঙ্ক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮-১০টি মামলা রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ