ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • গণ্ডারের পঁচা মাংসে তৈরি হয় বিরিয়ানি, জরিমানা

    গণ্ডারের পঁচা মাংসে তৈরি হয় বিরিয়ানি, জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাজারে হাজির বিরিয়ানিতে অভিযান চালিয়ে গণ্ডারের ১০০ কেজি পঁচা মাংস জব্দ করা হয়েছে। এ সময় পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে তাদের ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নাঘর সিলগলা করা হয়।

    শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

    ঘটনাটি ঘটে সোনাইমুড়ী বাজার ও কলেজগেট এলাকায়।

    নির্বাহী অফিসসূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কলেজগেট এলাকার হাজি বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গণ্ডারের পঁচা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজি বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নঘর সিলগালা করা হয়।

    এ বিষয়ে সোনাইমুড়ী নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে গণ্ডারের পঁচা-গলা মাংস রান্না করে বিক্রি করছেন। তাদের দোকান ও রান্নাঘর সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজি বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এ বিষয়ে হাজি বিরিয়ানির মালিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ