ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফেসবুকের ছবি-ভিডিও গুগলে সেভ করবেন যেভাবে

    ফেসবুকের ছবি-ভিডিও গুগলে সেভ করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পছন্দের নানা ছবি ও ভিডিও আপলোড করেন ব্যবহারকারীরা। এমন কিছু সময় আছে যখন আপনি অনলাইনে আপলোড করা আসল ছবিগুলো হারিয়ে ফেলতে পারেন।

    তবে ফেসবুকে এমন ফিচার রয়েছে যার মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবি ও ভিডিও গুগলের মত প্ল্যাটফর্মে সেভ করে রাখতে পারবেন। এই সোশ্যাল মিডিয়া আপনাকে ‘আপনার তথ্যের একটি অনুলিপি স্থানান্তর করুন’ (Transfer a Copy of Your Information) টুল ব্যবহার করে তথ্যের একটি অনুলিপি অন্য জায়গায় স্থানান্তর করার সুযোগ দেয়।

    এই ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও ছাড়াও বিভিন্ন ধরণের পোস্ট, ইভেন্ট এবং নোট স্থানান্তর করা যায়।

    আজ আপনাকে জানাবো ফেসবুকে পোস্ট করা ছবি-ভিডিও গুগলে সেভ বা স্থানান্তর করবেন যেভাবে-

    প্রথম ধাপ

    ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুকে লগ-ইন করুন। এবার উপরে ডান দিক থেকে Setting & Privacy থেকে Setting এ ক্লিক করুন।


    দ্বিতীয় ধাপ

    এবার বাম দিকের Privacy ট্যাব থেকে Your Facebook Information এ ক্লিক করুন।

    তৃতীয় ধাপ

    এখান থেকে Transfer a Copy of Your Information এর পাশে View বাটনে ক্লিক করুন। এবার Transfer a copy of your information পেইজ থেকে Choose Destination নির্বাচন করুন।

    চতুর্থ ধাপ

    আপনি যদি আপনার সব ফেসবুক ছবি এবং ভিডিও স্থানান্তর করতে চান তাহলে আপনি গুগল ফটো নির্বাচন করতে পারেন।

    পঞ্চম ধাপ

    নির্বাচন প্রক্রিয়া শেষ হলে Next বাটনে ক্লিক করে আপনার গুগল ফটো অ্যাকাউন্টে সাইন ইন করুন। আপনার গুগল ফটোতে যোগ করার জন্য আপনাকে ফেসবুকের অনুমতি দিতে বলা হবে। শেষ পর্যন্ত আপনাকে আপনার স্থানান্তর নিশ্চিত করতে হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ