ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • নোয়াখালীতে বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময়

    নোয়াখালীতে বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময়
    নোয়াখালীতে বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে নোয়াখালী পৌরসভা।
     
    মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নোয়াখালী পৌর ভবনের সামনে আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জানো উপমা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন সাহেদ।

    অনুষ্ঠানে বক্তারা সারা বাংলাদেশের চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এই ঘটনাগুলো সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ