ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বকশীগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ

    বকশীগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ
    আয়রন ফলিক এসিড বিতরণ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের বকশীগঞ্জে কৈশোর কালীন পুষ্টি কার্যক্রমের আওতায় ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে মঙ্গলবার দুপুরে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

    উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ টি মাদ্রাসার প্রধানদের মাঝে ১৩ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ