ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • সংবাদ শেয়ার করলেই অর্থ দেবে ফেসবুক

    সংবাদ শেয়ার করলেই অর্থ দেবে ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাখ থেকে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছেন। এবার ফ্রান্সে ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ কন্টেন্ট প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেবে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজির সঙ্গে একটি চুক্তি করেছে ফেসবুক। সেই চুক্তি অনুযায়ী, ফ্রান্সের ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ বা কলাম প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেওয়া হবে।

    পত্রিকাগুলোর সংবাদ ও কলামের কপিরাইটের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এএফপিকে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

    ফ্রান্সে দিনে দিনে প্রিন্ট পত্রিকার পাঠক কমলেও বেড়েছে গুগল ও অনলাইনে। ফ্রান্সের পত্রিকাগুলোর প্রকাশিত সংখ্যার পরিমাণ যেমন কমছে, তেমনি বিজ্ঞাপনদাতারাও প্রিন্ট সংবাদমাধ্যমের পরিবর্তে অনলাইন ও টেলিভিশন মাধ্যমে বিজ্ঞাপন দিতে বেশি আগ্রহী হয়ে উঠছেন। এতে পত্রিকাগুলোর আয় দিন দিনই কমে যাচ্ছে। এ কারণে বর্তমানে দেশটির বেশির ভাগ পত্রিকা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে।

    গত জানুয়ারিতে গুগলের সঙ্গে চুক্তি করেছিল ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজি। সেই চুক্তি অনুযায়ী অর্থের অভাবে ধুঁকতে থাকা ফ্রান্সের মুদ্রণভিত্তিত সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেবে গুগল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ