ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • ভারতে পাচার ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর

     ভারতে পাচার ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

    বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

    ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয় তারা। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ।

    এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার ১২ জন, রাইটস যশোর ৬ জন ও যশোর মহিলা আইনজীবী সমিতি ১ জনকে গ্রহণ করেছে।

    জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে ছিল। আজ তারা বাংলাদেশে এসেছে।

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ পাচার হওয়াদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পুনেতে অবস্থানরত রেসকিউ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’

    ফেরত আসা নারীরা নড়াইল,নারায়ণগঞ্জ,খুলনা,যশোর,গোপালগঞ্জ,ফরিদপুর কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জেলার বাসিন্দা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ