ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার ৩

    যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার ৩
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ কোতোয়ালি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযানে মানবতা বিরোধী অপরাধ মামলার তিন আসামিকে আটক করা হয়েছে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঈশ্বরগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর অভিযোগে ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের সমশের আলীর ছেলে তারা মিয়া (৭০) এবং কালিয়ান গ্রামের মেফর আলীর ছেলে মো. রুস্তম আলী (৮১)।

    বৃহস্পতিবার বিকেলে আঠারবাড়ি এলাকা থেকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। অপরদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২) নামে একজনকে নগরীর এবিগুহ রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের বাসিন্দা প্রয়াত হোসাইন আহম্মেদের ছেলে। তারা তিনজনই মুক্তিযোদ্ধের সময় এলাকাটিতে গণহত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন।

    তারা ছাড়াও মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যানট্রাস্টের ভাতা ভোগ করছিলেন।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংবাদ পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ