ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • সাড়ে দশ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

    সাড়ে দশ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে বিকাশ। জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গতবছরের মতো এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    এবারও জাতীয় পরিচয় পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে।

    মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০ টাকা করে ৩৪ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচলনা করা হচ্ছে। বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫০ হাজার দুস্থ পরিবারের কাছে সরকারি এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই।

    সরকারি সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোনো খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১.২৫ টাকা বিকাশ বহন করবে।

    গতবছর প্রায় ১০ লাখ পরিবারের কাছে সফলতার সঙ্গে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেয় বিকাশ।  


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ