ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, সাবেক স্বামী কারাগারে

    কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, সাবেক স্বামী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় ছাত্রীর বাবার দায়ের করা মামলায় কলেজশিক্ষক মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৌরসভার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত শিক্ষক প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক। কলেজছাত্রী ওই প্রতিষ্ঠানের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষকের সাবেক স্ত্রী।

    প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, শিক্ষক রুবেলের বাড়ি ফরিদপুরের গোপালগঞ্জ শহরে। তিন বছর আগে তিনি আইসিটির শিক্ষক হিসেবে কলেজে যোগদান করেন। করোনাকালীন ছাত্রীকে বিয়ে করেন তিনি। বিয়েটি ছাত্রীর মা মেনে নিলেও দূরের যাতায়াতের কারণে তার প্রবাসী বাবা মেনে নেননি। এতেই বিপত্তি ঘটে।

    গত কয়েক দিন ধরে ছাত্রীর বাবা ও শিক্ষকের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে মেয়েকে দিয়ে কলেজশিক্ষক জামাই রুবেলকে তালাকনামা পাঠান তিনি। ছাত্রীর বাবা বাসায় মেয়েকে বন্দি করে রাখেন।

    এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে কলেজশিক্ষক রুবেল তার সাবেক স্ত্রীর (কলেজছাত্রী) সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে রায়পুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

    এরপর পুলিশ অভিযুক্ত শিক্ষক রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ও তার ফেসবুক থেকে পোস্ট করা ভিডিও সরিয়ে ফেলে।

    এ বিষয়ে কলেজশিক্ষক মো. রুবেল ও কলেজছাত্রীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, শুক্রবার সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে জবানবন্দি শেষে রায়পুর আদালতের বিচারক ওই ছাত্রীকে তার বাবার হেফাজতে দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ