ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ট্রেনে কাটা পড়ল মা-মেয়ে, আহত বাবা-ছেলে

    ট্রেনে কাটা পড়ল মা-মেয়ে, আহত বাবা-ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

    হতাহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মা সারা মনি (২৮) ও বাবা আজগর আলী (৩৮) ও ছেলে আব্দুল্লাহ (৭)। হতাহতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জেলার বাসাইল উপজেলার সোনালিয়া থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি সদর উপজেলার হাতিলা এলাকায় পৌঁছলে রেলক্রসিং পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন।

    স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় উন্নত চিকিৎসার জন্য আজগর আলীকে ঢাকায় প্রেরণ করা হয়।

    এ বিষয়ে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনমাস্টার মো. সোহেল খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে পুলিশ পৌঁছার আগেই স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ