ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বিএফইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

    বিএফইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়।

    সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত একযোগে চলবে এই ভোটগ্রহণ।

    এবারের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

    বিএফইউজের এই বছরের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও ৪টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী।

    চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

    মহাসচিব পদে আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

    দফতর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। ৪টি সদস্য পদের বিপরীতে ১০ প্রার্থী হিসেবে রয়েছেন : আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ