ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল নেতাকর্মীরাই দেশের আসল পাহারাদার : বাহাউদ্দিন নাছিম

    তৃণমূল নেতাকর্মীরাই দেশের আসল পাহারাদার : বাহাউদ্দিন নাছিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার অপচেষ্টা মাত্র।

    আজ শনিবার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একডেমিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে আজ সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে আঘাত করেছে। আজকে তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের ওপর ভর করে, অপপ্রচার চালিয়ে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে অন্যে ঘাড়ে দায় চাপাতে চায়। মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেন? সরকার! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্যসন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রক্ষা করার একটি কৌশল।

    তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চায়। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার।

    জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, অ্যাডভোকেট আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা।

    বর্ধিতসভায় ঝিনাইদহের ৬ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ