ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • ঘোষণা ছাড়া অস্ত্র-গুলি বহন, চিকিৎসক দম্পতি আটক

    ঘোষণা ছাড়া অস্ত্র-গুলি বহন, চিকিৎসক দম্পতি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ম ভঙ্গ করায় তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সাধারণত অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা (ডিক্লেয়ার) দিয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়া মানতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি। স্ক্যানিংয়ে অস্ত্র ধরা পড়লে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। 

    তিনি বলেন, চিকিৎসক দম্পতি সকাল ৯টার একটি ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। তাদের কাছ থেকে একটি লাইসেন্স করা পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ওই চিকিৎসক দম্পতি পুলিশের কাছে দাবি করেছেন, তাদের অস্ত্রের ঘোষণা দেওয়ার কথা মনে ছিল না। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ