ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি আশকারা দিয়েছে, এখন আপস চলছে: মেনন

    সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি আশকারা দিয়েছে, এখন আপস চলছে: মেনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে সম্প্রতি যেসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে- তা দুর্ভাগ্যজনক উল্লেখ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, একসময় বিএনপি এ ধরনের সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে আশকারা দিয়েছে। এখন আবার সেই শক্তির সঙ্গে আপস চলছে। সে জন্যই তারা সহিংস ঘটনা ঘটানোর এ সাহসগুলো পায়।

    মেনন বলেন, দেশে গত কয়েক দশক সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এসব ঘটনা তারই ফলশ্রুতি।

    রোববার ‘আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

    ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, কুমিল্লার ঘটনায় প্রমাণিত হয়েছে- পরিকল্পিতভাবে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন চালানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছিল।

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে পারছি না।

    বর্তমানে সংখ্যালঘুদের আস্থা রাজনৈতিক দলের ওপর নেই মন্তব্য করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ধনী-দরিদ্র সব সংখ্যালঘুর মন ভেঙে গেছে। পেছনে যাওয়ার আর জায়গা নেই।ফলে হিন্দু যুবসমাজের মধ্যে উগ্রবাদ জন্ম হচ্ছে। কিন্তু উগ্রতা দিয়ে উগ্রতাকে থামানো যাবে না। রাজনৈতিক নেতারা আজ ব্যর্থ হয়েছেন। ভরসা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর ওপর।

    সভায় আরও বক্তব্য দেন- সংসদ সদস্য শিরিন আক্তার, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ককাসের টেকনোক্র্যাট সদস্য ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ কামাল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ