ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
  • হঠাৎ অস্থির ডলারের বাজার

    হঠাৎ অস্থির ডলারের বাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেড়েই চলছে টাকার বিপরীতে ডলারের দাম। আজ রবিবার (২৪ অক্টোবর) খোলাবাজার ও নগদ মূল্যে ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়। ডলারের এ দাম এখন পর্যন্ত সর্বোচ্চ।

    জানা গেছে, বিভিন্ন কারণে গত তিন মাস ধরে ক্রমশ কমছে রেমিট্যান্সের পরিমাণ। সেই সঙ্গে একদিকে যেমন বেড়েছে আমদানি ব্যয়, তেমনি

    তবে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকার বিপরীতে ডলার মূল্য ৮৫ টাকা ৭০ পয়সা হলেও খোলাবাজার ও নগদ মূল্যে ডলার ৮৯ টাকা ৯০ পয়সা থেকে ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করেই দেশে ডলারের চাহিদা বেড়ে গেছে। তবে সে তুলনায় ডলার আসছে না দেশে। এর জন্য দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে ঊর্ধ্বগতি খুব শিগগির থামবে না।

    রাজধানীর বেশ কয়েকটি এলাকার একাধিক মানি এক্সচেঞ্জে ঘুরে দেখা গেছে, খোলাবাজারে বেশ কিছুদিন ধরেই ৮৮ থেকে ৮৯ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে। তবে গত সপ্তাহের শেষের দিকে হঠাৎ করেই খোলাবাজারে ডলারের দাম বেড়ে গেছে। দামের এই ঊর্ধ্বগতির ফলে আজ রবিবার ৮৯.৮০ থেকে ৮৯.৯০ টাকায় ডলার কেনা এবং ৯০.১০ থেকে ৯০.২০ টাকায় বিক্রি হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ