ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পা দিয়ে লিখে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন সুরাইয়া

    পা দিয়ে লিখে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন সুরাইয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছেন অদম্য সুরাইয়া জাহান।

    সুরাইয়ার মা মুর্শেদা ছফির বলেন, সুরাইয়ার ভাষা অস্পষ্ট। ইশারায় ভাববিনিময় করতে হয়। তবে তারপরও সে হার মেনে যায়নি। হাত অকেজো থাকায় পা দিয়ে লিখে প্রশ্নপত্রের উত্তর দেয় সে।

    বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২৮ নম্বর কক্ষে মেঝেতে মাদুরে বসে পরীক্ষা দেন অদম্য সুরাইয়া। এ কক্ষে ভর্তিচ্ছুক পরীক্ষার্থী ছিলেন ৩০ জন।

    সুরাইয়ার বাড়ি শেরপুর জেলা সদরের আন্দারিয়া সুতির পাড় এলাকায়। তার বাবা ছফির উদ্দিন স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। রোববার সকালে শেরপুর থেকেই বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বাবা ছফির উদ্দিন ও মা মুর্শেদা ছফিরের সঙ্গে আসেন সুরাইয়া।

    পরীক্ষার হলে সুরাইয়া যখন পরীক্ষা দিচ্ছিলেন তখন হলের বাইরে অপেক্ষা করছিলেন মা মুর্শিদা ছফির। তিনি বলেন, পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

    তিনি বলেন, তিন মেয়ের মধ্যে সুরাইয়া বড়। দ্বিতীয় মেয়ে অষ্টম শ্রেণিতে এবং ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই সুরাইয়া জন্মগ্রহণ করেছে। কিন্তু তার খুবই ইচ্ছা পড়াশোনা করার। আজ এ অবস্থানে আসার পেছনে আমাদের রয়েছে নানা সংগ্রামের গল্প। নানামুখী সংকট থাকা সত্ত্বেও আমরা তাকে উৎসাহ দিয়েছি।

    ‘আমরা তাকে সফল হওয়ার জন্য তার সংগ্রামের সঙ্গী হয়ে থাকবো। আমাদের চাওয়া সুরাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করবে এবং বড় কর্মকর্তা হয়ে দেশের সেবা করবে,’ যোগ করেন মুর্শেদা।

    এদিকে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান। এ সময় তারা সুরাইয়ার সার্বিক খোঁজখবর নেন।

    উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, অদম্য উৎসাহ ও সংগ্রামের মধ্য দিয়েই প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিভিন্ন জায়গায় ভালো করছে। তাদের এ হার না মানা মনোভাব অবশ্যই প্রশংসনীয়।

    সুরাইয়া শেরপুর মডেল গার্লস কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪ পেয়েছেন। এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৪.১১।

    ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ মিলিয়ে মোট এক হাজার ৮২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ