ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ১৬ লাখ ই-মেইল বন্ধ করলো গুগল

     ১৬ লাখ ই-মেইল বন্ধ করলো গুগল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রতারণামূলক কাজে ব্যবহৃত ১৬ লাখ ই-মেইল বন্ধ করল গুগল। গত ৬ মাসে এসব ই-মেইল বন্ধ করে দেয়। এসব ই-মেইলের উদ্দেশ্য ছিল ইউটিউব অ্যাকাউন্ট চুরি করা এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ানো।

    সাইবারক্রাইম ইনভেস্টিগেশন গ্রুপ, ইউটিউব ও জি-মেইলসহ বেশকিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় ৯৯ দশমিক ৬ শতাংশ ফিশিং ই-মেইল বন্ধ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ।

    এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, ইতোমধ্যে ১৬ লাখ ফিশিং ই-মেইল বন্ধসহ ৬২ হাজার সেফ ব্রাউজিং ফিশিং পেজের জন্য সতর্কবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও ৪ হাজার অ্যাকাউন্ট সফলভাবে পুনরুদ্ধার করেছি।

    গুগল আরও বলেছে, সাইবার অপরাধীরা ফ্রি অ্যান্টিভাইরাস, ভিপিএন, মিউজিক প্লেয়ার ও ফটো এডিটিং সফটওয়্যার এবং অনলাইন গেমসের মতো বিভিন্ন প্রলোভনমূলক ই-মেইল ব্যবহারকারীদের কাছে পাঠায়। এসব ই-মেইলে ক্লিক করার ফলে তাদের ইউটিউব চ্যানেলের দখল নেয় হ্যাকাররা। পরবর্তীতে সেগুলো তারা বিক্রি করে দেয়, অথবা ক্রিপ্টোকারেন্সি-কেন্দ্রিক প্রতারণার জন্য ব্যবহার করে।

    অ্যাকাউন্ট সুরক্ষায় অপরিচিত কোনো ই-মেইলে ক্লিক না করার জন্য পরামর্শ দিয়েছে গুগল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ