ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে কারাগারে চেয়ারম্যান

    সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে কারাগারে চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জালের মামলায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

    জানা যায়, ২০২০ সালের ২৯ আগস্ট দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যু করণ করলে তার পদটি শূন্য হয়। ওই বছরের ২০ অক্টোবর পদটিতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হন রবিউল ইসলাম সোহাগ। এরপর তিনি ৭ অক্টোবর বুধবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ মম্মেলন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে প্রচার করেন তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ পদে তাকে নিযুক্ত করেছেন বলে দাবি করেন সোহাগ। সে সময় ওবায়দুল কাদেরের স্বাক্ষর করা ও সিলযুক্ত একটি কাগজও দেখান তিনি। এ সময় তিনি নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাবি করেন।


    পরদিন রাতে সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালী থানায় মামলা করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

    মামলায় সাক্ষী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মেস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দপ্তর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, স্পেশাল পিপি সামসুর রহমান পারভেজের নাম দেওয়া হয়।

    মামলায় রবিউল ইসলাম সোহাগ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে ২০ অক্টোবর নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

    হাইকোর্টের জামিনের সময় শেষ হয়ে যাওয়া রবিবার দুপুরে দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ (সদর) এ স্থায়ী জামিনের আবেদন করেন। ওই আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

    দিনাজপুর কোট পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ভাইস চেয়ারম্যান সোহাগ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ