ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই: নানক

    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই: নানক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

    আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত “সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাস : রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন।

    নানক বলেন, ‘সাম্প্রদায়িক উসকানি থেমে নেই। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস রুখে দিতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। তা করতে না পারলে যে পঙ্গপাল জন্মাবে তা সোনার বাংলার ফসল নষ্ট করবে।’

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক বলেন, ‘সংকট নিরসন করে মানুষকে পথ দেখানোর জন্যই আওয়ামী লীগের জন্ম। যারাই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

    গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। মূল প্রবন্ধ পাঠ করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান  সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধাপক ড. সুশান্ত দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও সহ-সভাপতি কাজল দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ