ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রথমবারের মতো প্রকাশ্যে মোল্লা ওমরের ছেলে, চাইলেন বিনিয়োগ

    প্রথমবারের মতো প্রকাশ্যে মোল্লা ওমরের ছেলে, চাইলেন বিনিয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে ও দেশটির অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে কথা বলেছেন। বুধবার রাজধানী কাবুলে আফগান ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

    অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্যখাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বুধবার রাজধানী কাবুলে জেনারেল মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত আগস্টের মাঝামাঝি তালেবানের ক্ষমতা গ্রহণ এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সামনে এলেন তিনি।

    বুধবার আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব বলেন, আফগানিস্তানে যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে। এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যেন কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে।

    ৩৫ বছর বয়সী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব এই প্রথম গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বললেন। এর আগে তিনি তালেবান যোদ্ধাদের প্রতি অডিও বার্তা পাঠাতেন। তার বাবা মোল্লা ওমর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামলে কখনও ক্যামেরার সামনে হাজির হননি। এমনকি তার ছবি প্রকাশ করাও নিষিদ্ধ ছিল।

    ক্ষমতা দখলের পর থেকে নানা সমালোচনার মুখে আছে তালেবান গোষ্ঠী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, আর তাই নিজেদের ভাবমূর্তি বদলের জন্যই গোষ্ঠীটির নেতারা গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ