ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামীলীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

    নিহত আবু ছায়েদ ভূঞা রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ালীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঞা বাড়ির মৃত রফিক ভূঞার ছেলে।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়া হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে, বুধবার দিবাগত রাত ২-৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির ১০০গজ পূর্বে মরদেহ পেলে যায়।

    তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। নিহতের স্বজনদের দাবি নিহত রিপনের সাথে সকলের সুসম্পর্ক ছিল।

    নিহতের ছেলে ইমরান হোসেন জানান, লাল সবুজ বাস পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন বাবা। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে যে কোন এক সময়ে বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে কে বা কাহারা বাবাকে প্রথমে চলন্ত মোটরসাইকেলে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। এরপর মোটরসাইকেল থেকে পড়ে গেলে হাতে, পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে বারিয়া হাট বাজার সংলগ্ন মোসলে উদ্দিন মাওলানার বাড়ির দরজায় মরদেহ রেখে চলে যায়।  

    ইমরান হোসেন আরো জানান, আমার অসুস্থ কাকা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লক্ষ টাকা এ সময় বাবার সাথে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

    তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।  

     

    গিয়াস উদ্দিন রনি/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ