ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক

    আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় গ্রেফতার তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে। মুম্বাইয়ের বিশেষ আদালতের পর হাইকোর্টও তার জামিন নাকচ করেছেন। এর মধ্যে এবার আরিয়ানকে ফাঁসাতে ১৮ কোটি রুপির চুক্তির অভিযোগ তোলা কিরণ গোসাভিকেও আটক করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

    প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরিচিত কিরণকে বৃহস্পতিবার ভারতের পুনে থেকে আটক করা হয়। সম্প্রতি আরিয়ান খান মাদক মামলায় এনসিবির অন্যতম সাক্ষী হওয়ার দরুন খবরের শিরোনামে ছিল কিরণ গোসাভি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ ওঠে। যার মধ্য অন্যতম, শারিয়ানকে মুক্তি দেয়ার জন্য ২৫ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন গোসাভি।

    এর আগে, শাহরুখ পুত্র আটক হওয়ার পর এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরুতে সবাই মনে করেছিলেন তিনি এনসিবির কোনো কর্মকর্তা। পরবর্তী সময়ে জানা যায় ওই ব্যক্তি এনসিবি’র কেউ নন। তিনিই কিরণ গোসাভি। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। এছাড়া নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি আরিয়ানের এই মামলার মূল সাক্ষী।

    এদিকে, কিরণের সহযোগী প্রভাকর সেইলের অভিযোগ- তদন্তকারী সংস্থা তাকে ব্ল্যাং পেপারে সই করিয়েছেন। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের থেকে বিপদের আশঙ্কা করছিলেন বলেও জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ