ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চেয়ারে বসা মিজানুর রহমানের লাশ!

    চেয়ারে বসা মিজানুর রহমানের লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমারে পৌরসভার ৪নম্বর ওয়ার্ড ছোটরাউতা কাজিপাড়ায় নিজ বাড়ি থেকে মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিজানুর এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

    এ সময় তার মৃতদেহটি চেয়ারে বসে থাকা অবস্থায় পায় ডোমার থানা পুলিশ। দূর থেকে দেখে কারো বোঝার উপায় ছিল না মিজানুর মারা গেছেন। এ ঘটনায় গত বুধবার রাতে ডোমার থানায় মিজানুর রহমানের মেয়ে মেঘলা মনি (২০) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

    মামলার পর পৌরসভার ছোটরাউতার গোডাউন পাড়া এলাকার আবু তালেবকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারি জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুরকে শ্বাসরুদ্ধ করে কে বা কারা হত্যা করে চেয়ারে হেলান দিয়ে রেখেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ