ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কেন নাম পরিবর্তন করল ফেসবুক?

    কেন নাম পরিবর্তন করল ফেসবুক?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম পরিবর্তন করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন। বৃহস্পতিবার নতুন নাম ‘মেটা’ ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে এই নামে সব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি।

    নতুন এই নামের মাধ্যমে মূলত ‘মেটাভার্স’ নামে একটি অনলাইন দুনিয়া তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যেখানে মানুষ ভার্চুয়াল পরিবেশে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি, গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে।

    তিনি বলেছেন, ‘আমরা যা করছি এবং ভবিষ্যতে করব, সেগুলোকে বর্তমান ব্র্যান্ডটি সম্ভবত উপস্থাপন করতে পারছে না। তাই পরিবর্তন দরকার।’

    এক ভার্চুয়াল কনফারেন্সে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স কোম্পানি হিসাবে দেখা হবে। আর আমরা সামনে যা তৈরি করতে যাচ্ছি, সেটার ওপর ভিত্তি করেই আমাদের কাজ ও পরিচয় গড়ে উঠবে।’

    তিনি বলেন, ‘বিদ্যমান এই ব্যবসাকে আমরা দুটি ভিন্ন অংশ হিসেবে দেখছি। একটি আমাদের অ্যাপস ব্যবহারকারীদের জন্য এবং আরেকটি অংশ ভবিষ্যতের প্ল্যাটফর্মে কাজ করার জন্য।’

    নাম পরিবর্তনের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। নতুন যে নামে সংস্থাটি আত্মপ্রকাশ করছে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। 

    কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয়। এ জন্য মূল প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করা হয়েছে। অনেকটা গুগলের মতো। মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সেভাবেই নাম বদলাল ফেসবুক।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ