ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • করোনা ঠেকাতে বেইজিংয়ে বিয়ের অনুষ্ঠান বাতিল

    করোনা ঠেকাতে বেইজিংয়ে বিয়ের অনুষ্ঠান বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেইজিংয়ে বিয়ের অনুষ্ঠান বাতিল আর শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  শীতকালীন অলিম্পিকের প্রাক্কালে রাজধানীতে করোনার প্রার্দুভাব ঠেকাতে শুক্রবার বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

    মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধ, লকডাউন ও কোয়ারেন্টিনসহ জিরো টলারেন্স নীতি গ্রহণ করার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল।

    তবে ফের দেশটিতে করোনা প্রকোপ দেখা যাওয়ায় আন্ত প্রাদেশিক ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে চীন।

    যদিও বিশ্বের অনেক দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণের হার অনেক কম। তারপরও জনবহুল বেইজিংয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের প্রাকাক্কে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কর্তৃপক্ষ। এর কারণেই বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-প্রধান প্যাং জিংহুও শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীবাসীর উচিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করা, শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করা আর অপ্রয়োজনে জনসমাগম না করা।

    বেইজিং ছাড়াও নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের অন্যান্য শহরগুলোও করোনার বিধিনিষেধ কঠোর করেছে।

    চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিন কর্তৃপক্ষ সেখানকার এক কোটি বাসিন্দাকে রাজধানীর বাইরে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ