ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আপত্তিকর অবস্থায় ধরা, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা

    আপত্তিকর অবস্থায় ধরা, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। একই সঙ্গে স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত স্বামী।

    রোববার (৩ অক্টোবর) ভোরে আহত পারভেজ ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার (২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় পরকীয়ার অভিযোগে লাঠিপেটা করার এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি পীরগঞ্জ উপজেলা সদরের বালুয়াঘাট গ্রামের রেনু মিস্ত্রির ছেলে পারভেজ ইসলাম (২৫)। তিনি পীরগঞ্জ বন্দরবাজারে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারভেজের সঙ্গে এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীর বাড়িতে যান পারভেজ। এ সময় প্রেমিকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেন স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন তিনি। এছাড়া স্ত্রীকেও মারধর করেন।

    এর পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ২ জনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ অক্টোবর) ভোরে মারা যান। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

    পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, এ ঘটনাটি খতিয়ে দেখছি। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ