ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খাবারের সঙ্গে স্বামীকে ইয়াবা দিতে গিয়ে ধরা স্ত্রী

    খাবারের সঙ্গে স্বামীকে ইয়াবা দিতে গিয়ে ধরা স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনো খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এই ঘটনা ঘটে।

    গ্রেফতার নারীর নাম রুজিনা বেগম রিক্তা (২৫)। তার স্বামীর নাম মিলন রহমান (২৭)। তিনি পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের বাসিন্দা। মিলন একটি চুরি মামলার আসামি।

    দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলনকে হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনো খাবার দেয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ সদস্য ওই শুকনা খাবার নিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেয়ার জন্য অনুরোধ জানান।

     এ সময় খাবার চেক করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

    রুজিনা বেগমকে দুপুর আড়াইটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসলমাইল হোসেনের আদালতে হাজির করা হয়।

    ডিবি পুলিশের সূত্র জানায়, রুজিনা বিচারকের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তার স্বামী মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন না করলে তিনি শারীরিকভাবে অস্থির হয়ে যান এবং শরীরে নানা ধরনের উপসর্গ দেয়। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার পুলিশ কোর্টে হাজতখানায় দেখা করলে তিনি যেভাবেই হোক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিতে বলেন। এজন্য তিনি ইয়াবা সংগ্রহ করে শুকনো খাবারের সঙ্গে দেয়ার ব্যবস্থা করেছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ