ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ গ্রেপ্তার

    হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মোদি বিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

    র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খাইরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে বুধবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    একই দিন বিকালে খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

    এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে পল্টন থানায় ২০১৩ সালের নাশকতার মামলা ছিল।

    সম্প্রতি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ