ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • রাশিয়ায় রেকর্ড শনাক্ত ও মৃত্যু, মস্কো লকডাউন

    রাশিয়ায় রেকর্ড শনাক্ত ও মৃত্যু, মস্কো লকডাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিতে নতুন করে বিপর্যয়ে পড়েছে রাশিয়া। এক দিনে দেশটিতে সর্বোচ্চ কোভিড শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী মস্কোয় জারি হয়েছে আংশিক লকডাউন।

    মস্কোয় শুধু ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১১ দিন এই কড়াকড়ি বহাল থাকবে।

    তাছাড়া, রাশিয়া জুড়ে কর্তৃপক্ষ কর্মীদেরকে শনিবার থেকে ৯ দিনের ছুটি দিয়ে দিয়েছে। ভাইরাস সংক্রমণ কমানোর চেষ্টায় নেওয়া হয়েছে এ ব্যবস্থা। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিডে রেকর্ড ১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।


    সরকারি হিসাবমতে, একই সময়ে রাশিয়ার ৮৫টি অঞ্চলে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজার ৯৬ জনের। রাশিয়ায় সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গত বছর মে-জুনে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ২ লাখ ৩০ হাজার জনেরও বেশি। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কোভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি।


    গত অক্টোবরে অবশ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট এর হিসাবে বলা হয়েছিল, দেশে কোভিডে মৃতের সংখ্যা ৪ লাখের ওপরে। এ সংখ্যা রাশিয়ার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ