ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • মসজিদে মাইকিং করে সংঘর্ষ, স্কুলছাত্রসহ আহত ২০

    মসজিদে মাইকিং করে সংঘর্ষ, স্কুলছাত্রসহ আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের বিশ্বনাথে মসজিদে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

    সূত্র জানায়, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রাম নামক স্থান অতিক্রমের সময় দেলোয়ার হোসেনের রিকশা এবং স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যানের সংঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

    রিকশাচালক দেলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে ঘটনা অবগত করেন। এ সময় রিকশাচালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমানদের টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সংঘর্ষে স্কুলছাত্র পক্ষের আহতরা হলেন-  স্কুলছাত্র লোকমান হোসেন (১৭), তার পিতা ওয়ারিছ আলী (৬৫), বড়ভাই বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছেলে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছেলে শাকিব আহমদ (১৯), আজর আলীর ছেলে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছেলে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছেলে শাহজাহান (২০) ও নুর উদ্দিনের শিশুপুত্র জিসান আহমদ (১০)।

    এছাড়া অটোরিকশা চালকদের পক্ষে আহতরা হলেন- দিলোয়ার হোসেন (১৯), রিকশাচালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)।

    সূত্র জানিয়েছে, উভয়পক্ষের আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ