ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, অতঃপর জরিমানা

    অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, অতঃপর জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার শেখাহার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এবং আশরাফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, কাহালু উপজেলার শেখাহার এলাকায় ‘সিয়াম লাচ্ছা সেমাই’ ও ‘নাইম রুমন লাচ্ছা সেমাই’ নামে দু’টি কারাখানায় অভিযান চালানো হয়। সেখানে তারা অস্বাস্থ্যকর পরিবেশে হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ পরিধান না করে এবং মেঝেতে ময়দার খামির বানিয়ে আসছিলো।

    এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক রোগ আইনের ৩ মামলায় সিয়াম লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ