ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পুলিশের নির্যাতনে মৃত্যু, এলাকা রণক্ষেত্র

    পুলিশের নির্যাতনে মৃত্যু, এলাকা রণক্ষেত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের হারাগাছে পুলিশের হাতে আটক তাজুল নামে এক মাদকসেবীকে পিটিয়ে হত্যার অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ ভাঙচুর করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকিছু বাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।

    স্থানীয়রা জানিয়েছেন, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ দালালের হাট নয়াটারী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যায় তাজুল ইসলাম নামে এক মাদক সেবীকে ধরে ঘটনাস্থলে মারধর করে। এক পর্যায়ে পুলিশ সদস্য রাইফেলের বাট দিয়ে তাজুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।

    সে খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যায়।

    উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়ে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুঁড়ে। টিয়ার শেলের আঘাতে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

    এ ঘটনায় পুরো হারাগাছ থানা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ